নারিকেল তেলের কিছু জাদুকরী ব্যবহার

 

 চুলের যত্নে নারিকেল তেলের ব্যাবহার আমাদের সকলেরই জানা। এছাড়াও নারিকেল তেল বহুবিধ কাজে ব্যবহার করা যায় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? নারিকেল তেলের তেমনি কিছু জাদুকরী ব্যবহার নিয়েই আজকের এই আয়োজন। যা আপনার প্রত্যেহ জীবনযাত্রার জটিলতা সামান্য হলেও প্রশমিত করতে ভূমিকা রাখবে। চলুন জেনে নেই নারিকেল তেলের কিছু ব্যবহার।

☸️ রাতে মেকআপ তুলে না ঘুমালে ত্বকে ব্রণ উঠে তা সকলেই জানেন। ঘরে মেকআপ রিমুভার না থাকলে ব্যবহার করুন নারিকেল তেল।
☸️ নেলপলিশ নখের পাশে চামড়ায় লেগে গেলে তুলতে বেশ যন্ত্রণা পোহাতে হয়। এই সমস্যা সমাধানে নেলপলিশ লাগানোর আগে নখের পাশে নারকেল তেল লাগিয়ে নিন।
☸️ সমপরিমাণ নারিকেল তেল ও অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ মিশিয়ে এই মিশ্রণ দিয়ে মেকআপ ব্রাশ পরিষ্কার করে নিতে পারেন খুবই সহজে।
☸️ নারিকেল তেলের সাথে চিনি মিশিয়ে প্রাকৃতিক কার্যকরী বডি স্ক্রাব তৈরি করে নিন।
☸️ নারিকেল তেলের সাথে বেকিং সোডা ও কর্ন স্টার্চ মিশিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক ডিওডরেন্ট। আপনার দেহকে রাখবে একেবারেই দুর্গন্ধমুক্ত।
☸️ ঠোঁটের চামড়া ফেটে যাওয়া সমস্যার সমাধান করুন শুধুমাত্র নারিকেল তেলের ব্যবহারেই।
☸️ মেকআপ করার পর চিকবোন হাইলাইট করার কাছে অনায়াসেই ব্যবহার করতে পারেন নারিকেল তেল।
☸️ এসেনশিয়াল অয়েল, শিয়া বাটার নারকেল তেলে মিশিয়ে দারুণ সুগন্ধি পোকামাকড় দূর করার ক্রিম তৈরি করে নিতে পারেন।